ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
আমীর খসরু

তারেক রহমানের নেতৃত্বে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:২৪ পিএম

তারেক রহমানের নেতৃত্বে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব

গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব। 

বৃহস্পতিবার জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের পথে অগ্রসর হবে কি না, আগামী নির্বাচনের মাধ্যমেই জনগণ সেই সিদ্ধান্ত নেবে। 

তিনি আরও বলেন, দেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। মানুষের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই ভবিষ্যতে বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত হবে।

জেএইচআর

Link copied!