ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মির্জা আব্বাস

গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী

এস এম মনিরুল ইসলাম, সাভার

এস এম মনিরুল ইসলাম, সাভার

ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:১৮ এএম

গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একাত্তরের স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “জামায়াত একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। গোলাম আযম আর নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করছে।”

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করা হচ্ছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইএইচ

Link copied!