ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

ঐক্যবদ্ধভাবে একাত্তর ও চব্বিশের দালালদের রুখতে হবে

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৬, ২০২৫, ০২:৪৯ পিএম

ঐক্যবদ্ধভাবে একাত্তর ও চব্বিশের দালালদের রুখতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। 

মঙ্গলবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা মনে করি ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪, যে ঐতিহাসিক লড়াই এ বঙ্গ জনপদের মানুষ করেছে, আমরা সে লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।” 

তিনি বলেন, আজকের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো, যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে এবং নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ।

তিনি ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনা উল্লেখ করে সরকারের সমালোচনা করেন। নাহিদ ইসলাম বলেন, “ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি এ সরকার। আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে।”

তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, কোনো সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সংস্কারের পক্ষে গণভোট হিসেবে দেখছেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “সামনের যে নির্বাচন, এ নির্বাচন হচ্ছে গণভোট। আগামী নির্বাচনে, গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আমরা সে প্রত্যাশা রাখি।”

তিনি আরও জানান, এনসিপির প্রার্থীরা সংস্কারের পক্ষে, ‘হ্যাঁ’ এর পক্ষে, শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের কাছে যাবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় ফিরে নেবো না।”

ইএইচ

Link copied!