ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
মঈন খান

আওয়ামী লীগ দেশে অলিগার্কি ব্যবস্থা কায়েম করেছিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৪০ পিএম

আওয়ামী লীগ দেশে অলিগার্কি ব্যবস্থা কায়েম করেছিল

আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে আত্মসেবা শুরু করেছিল, যাকে অলিগার্কি বা মুষ্টিমেয়র শাসন ব্যবস্থা বলা যায়। তারা সমাজের মুষ্টিমেয় ধনী লোকদের সুবিধা দিয়ে এই ব্যবস্থা কায়েম করেছিল, যার ফলে দেশের দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই সভার আয়োজন করে।

ড. আব্দুল মঈন খান বলেন, সাম্প্রতিক হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বর্তমানে প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ ঢাকায় বসবাস করছে এবং ২০৫০ সালে ঢাকা হবে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ বৃহত্তম শহর। সেই শহরকে আমরা কীভাবে পরিচালনা করব, সেটি এখন বড় ভাবনার বিষয়। আমরা অর্থনৈতিকভাবে এখনও আশানুরূপ শক্তিশালী না হলেও অনানুষ্ঠানিক অর্থনীতির ওপর ভর করে মানুষ বেঁচে আছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের এই বিশাল জনগোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে হবে, যে কাজ মাত্র সাড়ে তিন বছরে করে দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, মানুষকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। আমরা বিশ্ব দরবারে আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে পরিচিত হতে চাই না। অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আমরা একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া সভায় সিনিয়র সহসভাপতি ডা. আবুল কেনান, ভারপ্রাপ্ত মহাসচিব ডা. খালেকুজ্জামান দীপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!