ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জামায়াতের বিবৃতি

ভারতবিরোধী বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানো ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৩৯ পিএম

ভারতবিরোধী বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানো ভিত্তিহীন

ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে বিভিন্ন মহলের দেওয়া কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নাম জড়িয়ে ছড়ানো অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমরা এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

জামায়াত নেতা উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং হামলাকারীদের পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণের খবরের পর দেশের মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জনপরিসরে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। তবে এই আলোচনার মধ্যে ভারতের অভ্যন্তরীণ অখণ্ডতা নিয়ে আসা কোনো মন্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো ভূমিকার বিরুদ্ধে জামায়াতে ইসলামী শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে। শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে, তার নিন্দা জানাই এবং তাঁদের দ্রুত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের জোর দিয়ে বলেন, যেকোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে জামায়াতে ইসলামী আপসহীন। কোনো দেশের সীমানা বা অখণ্ডতা নিয়ে দেওয়া বক্তব্যের সঙ্গে জামায়াত বা শিবিরের নাম জড়ানোর চেষ্টা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এই ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

ইএইচ

Link copied!