ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

নির্বাচনকে প্রভাবিত করতেই পরিকল্পিত মবক্রেসি চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:২৬ পিএম

নির্বাচনকে প্রভাবিত করতেই পরিকল্পিত মবক্রেসি চলছে

জুলাই অভ্যুত্থান কোনো ‘মবক্রেসি’ নয়, বরং দেশের রাজনীতি ও আগামী নির্বাচনকে একটি বিশেষ দিকে প্রভাবিত করতেই বর্তমানে পরিকল্পিতভাবে মবক্রেসি চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা মিলনায়তনে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন ‘নোয়াব’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান, শহীদদের নাম এবং আন্দোলনের ভাষাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এর মূল উদ্দেশ্য ছিল এই সহিংসতার পক্ষে একটি সামাজিক সমর্থন তৈরি করা।

তিনি আরও উল্লেখ করেন, এই হামলাগুলোতে হাজার হাজার মানুষের অংশগ্রহণ ছিল, যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি একটি গভীর ও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের স্লোগান অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে (নিহত) ব্যবহার করে এই নাশকতা চালানো হয়েছে। তবে জুলাই অভ্যুত্থানের নাম ভাঙিয়ে এ ধরনের মব জাস্টিসকে এনসিপি কখনোই সমর্থন করে না।

এনসিপি আহ্বায়ক বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সাময়িক দুর্বলতা ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র এখন পরিকল্পিত অপরাধ সংঘটিত করছে। বর্তমান পরিস্থিতির লক্ষ্য হলো দেশের রাজনীতি ও নির্বাচন ব্যবস্থাকে জনমানুষের আকাক্ষার বাইরে নির্দিষ্ট একটি পথে নিয়ে যাওয়া।

বিপ্লবকে কলঙ্কিত করতে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে যারা মব তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

জেএইচআর

Link copied!