ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নির্বাচনী সমঝোতায় ৪টি আসন ছাড় পেল জমিয়তে উলামায়ে ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৫৫ পিএম

নির্বাচনী সমঝোতায় ৪টি আসন ছাড় পেল জমিয়তে উলামায়ে ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কৌশল ও ঐক্য সুসংহত করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে বিএনপি। এই সমঝোতার আওতায় বিএনপি জমিয়তকে ৪টি গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমঝোতায় নির্ধারিত আসন ও প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সমঝোতা অনুযায়ী জমিয়ত প্রার্থীরা তাঁদের দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সমঝোতায় জমিয়তকে ছেড়ে দেওয়া আসন ও প্রার্থীরা হলেন, নীলফামারী-১ মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী (মহাসচিব, জমিয়ত), নারায়ণগঞ্জ-৪ মাওলানা মনির হোসেন কাসেমী (যুগ্ম মহাসচিব), সিলেট-৫ মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক (সভাপতি, জমিয়ত) ও ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা জুনায়েদ আল হাবিব (সহ-সভাপতি)।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, "যেসব আসনে এই নির্বাচনী সমঝোতা হয়েছে, সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। এটি একটি কৌশলগত সিদ্ধান্ত।" 

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও শুরুতে ‘বিসমিল্লাহ’ পুনঃস্থাপন করবে এবং কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না।

জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, "বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং দেশ পরিচালনায় অভিজ্ঞ দল। এদেশের সার্বিক কল্যাণে জাতীয়তাবাদী শক্তি অন্য যে কোনো দলের চেয়ে অগ্রগণ্য। আমরা বিএনপির ওপর আস্থা রেখেই এই সমঝোতায় এসেছি।"

সংবাদ সম্মেলনে উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঐক্য আসন্ন নির্বাচনে এক ইতিবাচক প্রভাব ফেলবে।

Link copied!