ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপির মিত্রদের মনোনয়ন চূড়ান্ত, কে কোথায় প্রার্থী হচ্ছেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:৫৭ পিএম

বিএনপির মিত্রদের মনোনয়ন চূড়ান্ত, কে কোথায় প্রার্থী হচ্ছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি। এর অংশ হিসেবে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন মিত্র দলের শীর্ষ নেতাদের ৮টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করবেন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য নিশ্চিত করেন।

বিএনপি মহাসচিব জানান, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিএনপির জোটসঙ্গী হয়ে প্রার্থী হবেন।

মির্জা ফখরুল জানান, কুমিল্লা-৭ আসনে ড. রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে। ড. রেদোয়ান আহমেদ ইতোমধ্যেই বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজও দ্রুতই বিএনপিতে যোগ দেবেন। যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ‘ধানের শীষ’ প্রতীকে এবং মিত্র দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে এই সমঝোতা হয়েছে। এই তালিকার বাইরেও আরও কিছু আসন নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেএইচআর

Link copied!