ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নুরকে মন্ত্রিত্বসহ যেসব আশ্বাস দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:৫৫ পিএম

নুরকে মন্ত্রিত্বসহ যেসব আশ্বাস দিল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে চূড়ান্ত রাজনৈতিক সমঝোতা সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ভবিষ্যতে মন্ত্রিত্ব প্রদানসহ মোট চারটি বিষয়ে আশ্বাস দিয়েছে বিএনপি। 

তবে নির্বাচনী জোট হলেও গণঅধিকার পরিষদ তাদের নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বুধবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমঝোতা অনুযায়ী পটুয়াখালী-০৩ এবং ঝিনাইদহ-০৪ এই দুটি আসনে গণঅধিকার পরিষদকে পূর্ণ সমর্থন দেবে বিএনপি। 

এছাড়া দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রিত্ব প্রদান, উচ্চকক্ষে একটি আসন এবং একটি সংরক্ষিত নারী আসন দেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে।

গণঅধিকার পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই ইতিবাচক পদক্ষেপের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়; বরং কৌশলগত সমঝোতা হওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থীরা ৩০০ আসনেই নিজস্ব ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়বেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। বাকি ২৮টি আসন শরিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর আগে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন (সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪) ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার আরও ১০টি আসন শরিকদের জন্য চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল আরও সতর্ক করে বলেন, শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!