ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত আমির

বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:২৭ পিএম

বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের বেকারভাতা দিয়ে বসিয়ে না রেখে প্রত্যেকের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায় তাঁর দল। তিনি বলেন, "আমরা দেখতে চাই না আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকারভাতা গ্রহণ করুক। আমরা প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার হাতিয়ারে পরিণত করতে চাই।"

শুক্রবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, অনেকে নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে বাকিদের ভাতা দেওয়ার কথা বলেন। কিন্তু জামায়াত এমন এক শিক্ষাব্যবস্থা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে একজন যুবক বা যুবতিও বেকার থাকবে না। 

তিনি যুবকদের উদ্দেশে বলেন, বেকারভাতার পরিবর্তে এরাই এ দেশে বিপ্লব সাধন করবে। সেই বিপ্লবের শক্তি তাদের বুকে এবং কাজ তাদের হাতে তুলে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সাম্প্রতিক বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়ের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, এই বিজয় ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। সাধারণ শিক্ষার্থীরা ইনসাফের প্রতীক হিসেবেই শিবিরের প্রার্থীদের ভোট দিয়েছে। 

তিনি আরও বলেন, আজ দেশে ইনসাফের বড় অভাব। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

সম্মেলনে ডা. শফিকুর রহমান ছাত্রসমাজের উদ্দেশে ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিজেদের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, আদর্শিক শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠন করে যুবসমাজ সমাজ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইএইচ

Link copied!