ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডা. তাহের

এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৫৮ পিএম

এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। 

সোমবার দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বর্তমান নির্বাচনের তিনটি প্রধান বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, “প্রথমত, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দ্বিতীয়ত, বিএনপি বর্তমানে রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো ডানপন্থী দলসমূহ এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এখন ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন সমীকরণ আর কখনো দেখা যায়নি।” 

তিনি আরও যোগ করেন, নির্বাচনী ময়দানে একদিকে যেমন কতিপয় মানুষ ও দু-একটি দল রয়েছে, অন্যদিকে রয়েছে পুরো বাংলাদেশ।

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “অনেকেই বলেছিল নির্বাচন হবে না, কিন্তু আজ মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে নস্যাৎ হয়ে গেছে। আমরা আশা করি একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে জনগণ নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।” এ সময় তিনি নির্বাচন কমিশন, পুলিশ ও সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ডা. তাহেরের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীমসহ উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কামরুল হুদা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইএইচ

Link copied!