ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:০৪ পিএম

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির

আসন্ন সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী নির্বাচন এবং জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

ঢাকার নিজ কার্যালয়ে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, আগামী নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা রক্ষায় জামায়াত একটি ‘জাতীয় ঐক্য সরকার’ গঠনে আগ্রহী। 

তিনি বলেন, “আমরা অন্তত আগামী পাঁচ বছরের জন্য দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চাই। যদি সকল দল এগিয়ে আসে, তবে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব।”

সাক্ষাৎকারে রয়টার্স তাকে প্রশ্ন করে ঐক্য সরকার গঠিত হলে তিনি কি প্রধানমন্ত্রী হবেন? জবাবে জামায়াত আমির অত্যন্ত সুকৌশলী ও পেশাদার উত্তর দেন। 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ভর করবে নির্বাচনের ফলাফলের ওপর। যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করবে, সেই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যদি জামায়াতে ইসলামী সর্বোচ্চ আসনে জয়ী হয়, তবে আমি প্রধানমন্ত্রী হব কি না, সেই সিদ্ধান্ত নেবে আমার দল।”

ঐক্য সরকার গঠনের ক্ষেত্রে একটি বিশেষ শর্তারোপ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যেকোনো সম্ভাব্য ঐক্য সরকারের প্রধান এজেন্ডা হতে হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ছাড়া কোনো জোট সরকার টেকসই হতে পারে না।”

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর জেন-জি তথা তরুণ প্রজন্মের দল এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সঙ্গে জোট গঠনের পর জামায়াত রাজনীতিতে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ডা. শফিকুর রহমান সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক এবং দেশের প্রশাসনিক সংস্কার নিয়েও তার দলের অবস্থান তুলে ধরেন।

সূত্র: রয়টার্স

ইএইচ

Link copied!