ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
গোলাম পরওয়ার

নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ১, ২০২৬, ১২:৩৩ এএম

নতুন বছরে দেশ সুবিচারের পথে আরও এগিয়ে যাবে

ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, “পুরোনো বছরের সব দুঃখ-কষ্ট ও হতাশা পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও কল্যাণ বয়ে আনুক এটাই আমাদের একান্ত কামনা। একটি বছর আমাদের জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতার স্মৃতি বহন করে। নতুন বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে।”

নতুন বছরে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমি আশা করি, নতুন বছরে আমাদের প্রিয় জন্মভূমি রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি, সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। দেশের সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।”

বাণীর শেষে জামায়াতের এই শীর্ষ নেতা মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “নতুন বছর সবার জীবনে কল্যাণ, সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ বয়ে আনুক, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি।”

ইএইচ

Link copied!