ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শোক থেকে সংস্কারের পথে তারেক রহমান

আবু তাহের 

আবু তাহের 

জানুয়ারি ৪, ২০২৬, ০১:০৪ পিএম

শোক থেকে সংস্কারের পথে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনায় এখন সমান গুরুত্ব পাচ্ছে দল সংস্কার ও রাষ্ট্র সংস্কার। দায়িত্বশীল নেতাদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একজন রাজনৈতিক অভিভাবককে হারানো নয়; এটি একটি যুগের অবসান। তবে এই গভীর শোকের মধ্য দিয়েই তারেক রহমান আগের চেয়ে আরও পরিণত, সংযত ও কৌশলী নেতৃত্বে নিজেকে প্রস্তুত করছেন।

তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রে রয়েছে জনগণের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ এবং মানবাধিকার সংরক্ষণ। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে তিনি বহুমাত্রিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, আগামী মঙ্গলবার সড়কপথে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তারেক রহমান। সফরের শুরুতেই তিনি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারতের পরিকল্পনা করছেন। এ বিষয়ে কাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সফরসূচি এবং তারেক রহমানের ‘পূর্ণ চেয়ারম্যান’ হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার পর্যন্ত দলীয় শোক কর্মসূচি থাকায় সফরের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

মায়ের মৃত্যুজনিত শোকের আবহ থাকলেও বিএনপি ইতোমধ্যে পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে নেমেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের উচ্চপর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই, বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ, মিত্রদের সঙ্গে আসন সমঝোতা এবং একই সঙ্গে নির্বাচনী ইশতেহার ও প্রচার কৌশল চূড়ান্ত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রীর প্রয়াণ দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। তবে মানুষের এই ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে। আগামীর দিনে তারেক রহমানের নেতৃত্বই স্বাধীনতা ও গণতন্ত্রকে সুসংহত করবে।’

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শোক কর্মসূচি শেষ হলেই দল পূর্ণোদ্যমে সাংগঠনিক কাজে ফিরবে। 

অন্যদিকে, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, আগামী দিনের নেতৃত্বে মেধাবী, সৎ ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমানের ঘনিষ্ঠজনদের দাবি, বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনই তার নেতৃত্বের মূল লক্ষ্য।

এএন

Link copied!