ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনি প্রচার শুরু করার অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে মো. মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তিনি তাঁর অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১২ (১) অনুযায়ী, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো নির্বাচনি বিধিমালার ৩ ও ১৮ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

জেএইচআর

Link copied!