ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ১১:০৫ এএম

ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন এক অবস্থানে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

সোশ্যাল ব্লেডের তথ্যানুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। ফেসবুকে তাঁকে ঘিরে প্রকাশিত কনটেন্টের সংখ্যার ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। এই সূচকে তাঁর অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে।

সোশ্যাল ব্লেডে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে মূলত তাঁদের বোঝানো হয়, যাঁদের কেন্দ্র করে ফেসবুকে সর্বাধিক পোস্ট, আলোচনা ও কনটেন্ট তৈরি হয়। সরাসরি নিজে কনটেন্ট প্রকাশের পাশাপাশি ব্যক্তি হিসেবে তাঁদের ঘিরে গণমাধ্যম, ব্যবহারকারী ও বিভিন্ন পেজ থেকে বিপুল পরিমাণ কনটেন্ট প্রকাশিত হলে সেটিও এই বিশ্লেষণে বিবেচনায় আসে।

এই তালিকায় স্থান পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান এখন বিশ্বের আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

এএন

Link copied!