রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল
জানুয়ারি ২১, ২০২৬, ১১:২২ পিএম
দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত অপর দুইজন হলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের প্রার্থী লুৎফর রহমান খান আজাদ এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইএইচ