ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত আমির

১০ টাকা কেজি চালের মতো একটি দল কার্ডের লোভ দেখাচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ১০:২৭ এএম

১০ টাকা কেজি চালের মতো একটি দল কার্ডের লোভ দেখাচ্ছে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, ১০ টাকা কেজি চালের মতো একটি দল কার্ডের লোভ দেখাচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা এ সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।

শুক্রবার সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন।

মিথ্যা কোনও স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যতি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনও অলীক স্বপ্ন নয়, মিথ্য ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।

নির্বাচনী প্রচারে শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সভা করবেন জামায়াত আমির। পরদিন শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন তিনি। একই দিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা করে ঢাকায় ফিরবেন। আগামী রোববার দুপুর ১২টা থেকে ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।

জেএইচআর

Link copied!