ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাহিদ ইসলাম

প্রার্থীদের ওপর হামলা হলে জবাবও আসবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৬:১০ পিএম

প্রার্থীদের ওপর হামলা হলে জবাবও আসবে

ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পরিষদের (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের প্রার্থীদের ওপর যদি কোনো আঘাত আসে, তবে এখন থেকে পাল্টা আঘাত দেওয়া হবে।’ 

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে এনসিপির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামলার অভিযোগ ও হুঁশিয়ারি নাহিদ ইসলাম অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আজ হাবীবুল্লাহ বাহার কলেজে এক আমন্ত্রিত অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। নাহিদ বলেন, ‘যদি আঘাত আসে, তাহলে পাল্টা আঘাত দেওয়া হবে। এক দলের প্রার্থীর দিকে ডিম ছুড়লে অন্য দলের প্রার্থীর ওপরও ডিম পড়বে। আমরা সংঘাত চাই না, তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব থাকে, তবে আমাদের যা করণীয় আমরা তা-ই করব।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেশের বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন এনসিপি আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, ইসি ও পুলিশের নীরবতার সুযোগে একটি বিশেষ দল আচরণবিধি লঙ্ঘন করে ফায়দা নিচ্ছে, যা নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে সরাতে চাইলে আপনাদের সাথে তাদের পার্থক্য কী? গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনগণ কোনো সন্ত্রাসবাদ মেনে নেবে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মির্জা আব্বাসের ভাগনে আদিত্যের মদতে হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এই হামলায় সরাসরি অংশ নিয়েছে। তিনি বলেন, পুলিশের উপস্থিতিতেই তাঁদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং এক নারী সদস্যের মাথায় বরফ নিক্ষেপ করায় তাঁকে সেলাই নিতে হয়েছে।

নির্বাচন কমিশনের সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইসি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে। ৫০ জন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিককে প্রার্থী হিসেবে অনুমোদন দিয়ে কমিশন দুর্নীতির আশ্রয় নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তিনি অবিলম্বে ইসিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেএইচআর

Link copied!