ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০০ পিএম

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দুষ্কৃতকারীদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানাবিধ সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নরসিংদী-২ পলাশ আসনের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে নরসিংদীসহ সারাদেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগকে যারা ফেরাতে চায়, আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিতাড়িত করব।’

ইএইচ

Link copied!