ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তারুণ্য ও সুশাসনকে সামনে রেখে আজ এনসিপির নির্বাচনি ইশতেহার প্রকাশ

আবু তাহের 

আবু তাহের 

জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৫৩ পিএম

তারুণ্য ও সুশাসনকে সামনে রেখে আজ এনসিপির নির্বাচনি ইশতেহার প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও নিজেদের রাজনৈতিক পরিকল্পনা উন্মোচন করতে শুক্রবার নির্বাচনি ইশতেহার প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর গুলশানের ‘লেকশোর গ্র্যান্ড হোটেল’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির এবারের ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’। ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের কল্যাণ ও জনগণের সেবা নিশ্চিত করতে এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আজ জাতির সামনে উপস্থাপন করা হবে। ইশতেহারের প্রধান স্লোগান রাখা হয়েছে ‘নতুন চোখে বাংলাদেশ’।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম জানান, এবারের ইশতেহারের মূল দর্শন হলো ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব’। তিনি বলেন, আমরা তারুণ্যনির্ভর ও মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই। তাই ইশতেহারে নারী অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষানীতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে এনসিপির এই তারুণ্যনির্ভর ইশতেহার নির্বাচনে দলটির অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!