আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:২১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ মেরুকরণ ও বিরোধ চরম আকার ধারণ করেছে।
শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা কমা সিলেট মহাসড়ক সংলগ্ন পুলিশ লাইনস এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি অভিযোগ করেছেন কমা জামায়াত মুখে ইসলামের কথা বললেও পর্দার আড়ালে ভারত ও আমেরিকার মতো বিদেশি শক্তির সাথে গোপন আঁতাঁত করছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন কমা জামায়াতে ইসলামীর রাজনীতিতে স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের মুখে এক কথা কমা আর কাজে অন্য কিছু। তারা জনগণের সামনে বড় বড় কথা বলে কমা কিন্তু গোপনে গিয়ে আমেরিকার দূতাবাসে বৈঠক করে।
আবার তলে তলে ভারতের সাথেও শলাপরামর্শ চালায়। বৈঠক করা দোষের কিছু নয় কমা কিন্তু কেন তা গোপনে করতে হবে। এই গোপনীয়তাই প্রমাণ করে যে ডাল মে কুচ কালা হ্যায়। দেশের সাধারণ মানুষ তাদের এই দ্বিমুখী নীতি ধরে ফেলেছে। বিগত জোট সরকারের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে রেজাউল করীম বলেন কমা বিএনপি কমা জামায়াত যখন ক্ষমতায় ছিল কমা তখন তারা জনগণের আশা কমা আকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছিল।
যারা একবার ক্ষমতায় থেকে শান্তি ও উন্নয়ন দিতে পারেনি কমা তারা এখন নতুন করে কী করবে। বাংলাদেশের মানুষ আর বোকা নয় কমা তাদের আর ধোঁকা দেওয়া সম্ভব হবে না। ৫ আগস্টের গণ কমা অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেন কমা আমরা চেয়েছিলাম বৈষম্যহীন এক সুন্দর দেশ গড়তে কমা যেখানে ইসলাম শক্তিশালী হবে এবং মানবতা রক্ষা পাবে। এই লক্ষ্যেই আমি একটি বৃহত্তর ইসলামী ঐক্য বা ইসলামের বাক্স তৈরির উদ্যোগ নিয়েছিলাম।
কিন্তু একশ্রেণির ক্ষমতালোভী নেতা সেই ইনসাফভিত্তিক সমাজ গঠনের পরিবর্তে প্রচলিত আইনেই দেশ চালাতে বেশি আগ্রহী। নীতিগত অবস্থান ও নেতৃত্বের প্রশ্নে বনিবনা না হওয়ায় আমরা এখন এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জামায়াতের ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্লোগানকে ধোঁকা হিসেবে অভিহিত করে তিনি বলেন কমা গত ৫৪ বছর ধরে যে প্রচলিত নিয়মে দেশ চলেছে কমা তারা আবার সেই একই নিয়মে ইনসাফ কায়েম করার কথা বলছে।
এই প্রচলিত কাঠামোয় ইনসাফ আসা অসম্ভব। যারা নীতি ও আদর্শের তোয়াক্কা না করে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া কমা তারা জাতিকে নতুন কিছু দিতে পারবে না। নরসিংদীবাসীকে পরিবর্তনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন কমা এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। আপনারা যদি সত্যিকারের পরিবর্তন চান এবং ইসলামকে ভালোবাসেন কমা তবে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিন। একমাত্র হাতপাখাই পারে ইনসাফ কায়েম করতে।
নরসিংদী ১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার অন্যান্য আসনের প্রার্থীরাও বক্তব্য দেন। এর মধ্যে ছিলেন নরসিংদী ২ আসনের ছাইফুল্লাহ প্রধান কমা নরসিংদী ৩ আসনের ওয়ায়েজ হোসেন ভূঁইয়া এবং নরসিংদী ৫ আসনের বদরুজ্জামান। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পীর সাহেব চরমোনাইয়ের এই বিস্ফোরক বক্তব্য ইসলামী ঘরানার ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে জামায়াতের সাথে বিদেশি শক্তিগুলোর কথিত গোপনীয়তার অভিযোগ আসন্ন নির্বাচনের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
জেএইচআর