ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মঞ্জুরুলের আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী গণঅধিকারের জসিম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫৬ পিএম

মঞ্জুরুলের আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী গণঅধিকারের জসিম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। 

রোববার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি পোস্টে বলেন, যেহেতু কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এর মনোনয়ন বাতিল করেছে আপিল বিভাগ, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী। 

কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

এএন

Link copied!