ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
জামায়াত নেত্রী

ইসলামের বিধান অনুযায়ী নারীরা নেতৃত্বে আসতে পারেন না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৬, ১২:০১ এএম

ইসলামের বিধান অনুযায়ী নারীরা নেতৃত্বে আসতে পারেন না

পবিত্র কোরআনের বিধান অনুযায়ী নারীরা নেতৃত্বে আসতে পারেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা। 

রোববার নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘জামায়াতে ইসলামী হলো ইসলামী সংগঠন। যেখানে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে পুরুষদের নারীদের পরিচালক হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর এ নির্দেশ ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারেন না। আমরা এটি মেনেই ইমান এনেছি এবং এভাবেই চলছি।’

তিনি আরও বলেন, শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কি না। গত ৫৪ বছরে দুজন নারী প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও নারীদের সমস্যার সমাধান বা সহিংসতা কমেনি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘নারী বা পুরুষ যেই নেতৃত্বে থাকুন, তিনি যদি মানবিক হন এবং সবার মর্যাদা নিশ্চিত করেন, তবেই সমাজে পরিবর্তন আসতে পারে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। এ প্রতিনিধিদলের চারজনই ছিলেন নারী। সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে কোনো নারী প্রার্থী না দেওয়ার বিষয়ে নূরুন্নিসা বলেন, এটি সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

বৈঠক শেষে জামায়াতের নারী বিভাগের প্রধান হাবিবা চৌধুরী অভিযোগ করেন, একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে নারীদের ভয় দেখিয়ে ভোট থেকে দূরে রাখার চেষ্টা চলছে। বিভিন্ন জেলায় জামায়াত সংশ্লিষ্ট নারী কর্মীদের ওপর হামলার অন্তত ১৫টি ঘটনার তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জামায়াত নেত্রীরা দাবি করেন, তাদের সংগঠন নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তাদের ভাষ্য অনুযায়ী, সংগঠনের উপদেষ্টা ও নির্বাহী কমিটিতে ৪০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব রয়েছে। নির্বাচন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের তোলা বিভিন্ন অভিযোগকে তারা ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

ইএইচ

Link copied!