ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজপথে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:২৮ পিএম

রাজপথে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’। ক্ষমতার লড়াই আর ভবিষ্যৎ বিপদের প্রতীকী ভাষার জন্য যার বিশ্বজুড়ে খ্যাতি। সেই সিরিজের সবচেয়ে আলোচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ (শীত আসছে) এবার জায়গা করে নিয়েছে চট্টগ্রামের রাজপথে। তবে এ বার্তা আর কল্পনার জগতে সীমাবদ্ধ নেই, এবার তা ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রচারণায়।

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভাকে কেন্দ্র করে ‘গেম অব থ্রোনস’ থিমে তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মোড়ে এ ব্যানার দেখা যায়।

নগরের হালিশহর ও চকবাজারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গেছে, সিরিজের জনপ্রিয় চরিত্র জন স্নোর পরিবর্তে বসানো হয়েছে জামায়াত আমির শফিকুর রহমানের ছবি। তার হাতে জন স্নোর তলোয়ারের আদলে রয়েছে দাঁড়িপাল্লা, যা জামায়াতের নির্বাচনী প্রতীক। পেছনের পটভূমিতে তুষার ও নেকড়ের অবয়বসহ পুরো ব্যানারটি সিরিজের পোস্টারের আদলে তৈরি। নিচে লেখা রয়েছে, ‘দাদু ফ্যান ক্লাব, সিটিজি’।

গেম অব থ্রোনস–এর গল্পে ‘উইন্টার ইজ কামিং’ ছিল এক অজানা ভয়ংকর ভবিষ্যতের বিরুদ্ধে সতর্কবার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ প্রতীকী ভাষা ব্যবহার করে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতে পপ কালচারের জনপ্রিয় উপাদানকে কৌশলে রাজনীতির মাঠে নামানো হয়েছে। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে।

তবে এমন ব্যানার নিয়ে বিব্রত অবস্থায় পড়েছে জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। দলীয় নেতাকর্মীদের দাবি, এসব পোস্টারের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফ্যান পেজ থেকে ছবিগুলো ভাইরাল হয়েছিল। এরপর এগুলো কেউ প্রিন্ট করে ব্যানার আকারে লাগিয়েছে। এটির সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এ নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান।

ইএইচ

Link copied!