ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রোববারের সমাবেশ বাতিল করল বিএনপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:০১ পিএম

রোববারের সমাবেশ বাতিল করল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলের জ্যেষ্ঠ বা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তী সময়ে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করা হয়েছে। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন।

ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল আপাতত তা বাতিল ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। তবে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন।

এর আগে গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, আগামী রোববার নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। কিন্তু কৌশলগত কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি।

দলের অন্য একটি সূত্র জানিয়েছে যে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে বড় সমাবেশের চেয়ে এলাকাভিত্তিক ছোট ছোট পথসভা ও প্রচারণাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারেক রহমানের সরাসরি অংশগ্রহণে এসব কর্মসূচি তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!