ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাংলাদেশের নিয়ন্ত্রণ দিল্লি থেকে হবে না: নাহিদ ইসলাম

আলী রেজা রাজু, সাভার

আলী রেজা রাজু, সাভার

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:৫৬ পিএম

বাংলাদেশের নিয়ন্ত্রণ দিল্লি থেকে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়। এ দেশের জনগণই সব। যারা এতদিন দিল্লির তাবেদারি করেছে এবং যারা নতুন করে তাবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না।

শুক্রবার দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে আবারও জীবন দেব, তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।” অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা। 

একই সাথে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ১১-দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। তবে লাশের ওপর দিয়ে কারও রাজনীতি করার সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।

নাম উল্লেখ না করে এক রাজনৈতিক দলের নেতাকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, একজন নেতা দেশে এসে পরিবর্তনের কথা বলছেন। কিন্তু দেশে কোথায় সয়াবিন বা ভুট্টা চাষ হয়, তা তিনি জানেন না। তাহলে তিনি কিসের পরিবর্তন করবেন?

তিনি দাবি করেন, দেশে ১১-দলীয় জোটের পক্ষে ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারি মানুষ ভোট দিয়ে এ জোটকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। নাহিদ ইসলাম আরও বলেন, পাঁচ আগস্টের পর কোনো জালিমবাজকে আর দেখতে চায় না জনগণ। অথচ এরপরই দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!