ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমের পাশে বিএনপি, চাপে হাসনাত

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৪৯ পিএম

গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমের পাশে বিএনপি, চাপে হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর ঝিমিয়ে পড়েছিলেন দলটির নেতা-কর্মীরা। তবে জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দেওয়ায় আবারও চাঙা হয়ে উঠছে ভোটের মাঠ। 

মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর (মো. আবুল হাসনাত) জয়ের সমীকরণ যতটা সহজ হয়ে উঠেছিল, তা এখন বদলে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার এবং গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিন মাঠে আছেন। 

অন্যদিকে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ আসনের হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তবে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে এবং হাইকোর্টও মুন্সীর রিট খারিজ করেন। এতে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়ায় প্রচারণায় ভাটা পড়েছিল। 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী জানান, বিএনপি এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেবে।

বিএনপির এ নেতা বলেন, এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা কেন্দ্র থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার নির্দেশনা পেয়েছি। দেবিদ্বারবাসীর কাছে অনুরোধ, আপনারা ট্রাক প্রতীকের পক্ষে কাজ করবেন।

প্রার্থী জসিম উদ্দিন বলেন, এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে আমাকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে নিয়েই আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

বিএনপির সমর্থনের পর দলটির নেতা-কর্মীরা গতকাল থেকে জসিম উদ্দিনের পক্ষে প্রচারণা শুরু করেছেন। গতকাল বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী প্রার্থী জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্যসচিব আলিম পাঠান, যুবদল উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, ছাত্রদলের কুমিল্লা উত্তরের নেতা মাহমুদুল হাসান তামিম, কৃষক দলের সদস্যসচিব সফিউল্লাহ আখন্দ মানিক ও মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লাসহ গণঅধিকার পরিষদের নেতারা।

বিএনপির সমর্থক দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা আলী আহাম্মদ বলেন, বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আবদুল্লাহ চাপে পড়তে পারেন। তবে বিএনপির বাতিল হওয়া প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গণঅধিকারের প্রার্থীর পক্ষে প্রচারে নামবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইএইচ

Link copied!