ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ. লীগের সাবেক মন্ত্রীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:১২ পিএম

আ. লীগের সাবেক মন্ত্রীর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
রমেশ চন্দ্র সেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দিনাজপুর কারাগারে বন্দী সাবেক পানিসম্পদমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই পোস্ট করা হয়।

এতে মির্জা ফখরুল লিখেছেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

দিনাজপুর কারাগারে বন্দী অবস্থায় শনিবার রমেশ চন্দ্র সেনের মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান জানান, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে রমেশ চন্দ্র সেন বাথরুমে পড়ে যান। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। এই অবস্থায় রমেশ চন্দ্র সেন কয়েকবার বমি করেন। তখন কারা কর্তৃপক্ষ তাঁকে সকাল আনুমানিক ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সহকারী কমিশনার জারিফ সুলতান জানান, রমেশ চন্দ্র সেন ২০২৪ সালের ১৭ আগস্ট দিনাজপুর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি বাথরুমে পড়ে যান। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর বলা যাবে।

এএন

Link copied!