ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে এক ইঞ্চি মাটিতেও চাঁদাবাজি হবে না

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:১৩ পিএম

ক্ষমতায় গেলে এক ইঞ্চি মাটিতেও চাঁদাবাজি হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি তাদের এ দেশের দায়িত্ব দেন, তবে এক ইঞ্চি মাটির ওপরেও কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করবে না। কোনো অফিস-আদালতে ঘুষ নেওয়া বা দেওয়ার সাহস হবে না। 

শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ গত ৫৪ বছরে জুলুমের শিকার হয়েছে। আলেম-ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ শ্রমিক-কৃষক কেউই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি।’ 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। কেবল আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলায় তাদের ১১ জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এবং হাজারো নেতা-কর্মীকে হত্যা ও পঙ্গু করা হয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ৫ আগস্ট আল্লাহ যখন জাতির জীবনে স্বস্তি দিলেন, তারা কোনো আনন্দ মিছিল না করে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেছেন। দল হিসেবে তারা কারো ওপর কোনো প্রতিশোধ নেননি।

বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫৪ বছরে দেশের টাকা লুট হয়েছে। পাচারকৃত টাকা জনগণের হক। এ টাকা ফিরিয়ে না দিলে তারা শান্তিতে থাকতে দেবেন না। জনগণের সম্পদ ফিরিয়ে আনা হবে।

সিলেটের আঞ্চলিক সমস্যা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীনির্ভর এলাকা হওয়া সত্ত্বেও গ্যাস, বিদ্যুৎ, সুপেয় পানি ও নদীভাঙন সংকটে ভুগছে সিলেট। বৃষ্টি হলেই শহর ডুবে যায়। মদ, গাঁজা ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ করা হবে এবং প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে।

নিজে সিলেটের সন্তান উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের স্বজন হয়ে দাঁড়িয়েছি। আমাদের এবার একটু সুযোগ দিন। আমরা শাসক হব না, আপনাদের পাহারাদার হব।’ এ সময় তিনি চা-শ্রমিকদের দায়িত্ব নেওয়া এবং সুরমা-কুশিয়ারা নদী খননেরও আশ্বাস দেন।

বক্তব্য শেষে তিনি জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও শাহজাহান আলী এবং জয়নাল আবেদীনের সঞ্চালনায় জনসভায় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

ইএইচ

Link copied!