ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রচারণার শেষ দিনে ঢাকার যেসব স্থানে জনসভা করবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৫৯ পিএম

প্রচারণার শেষ দিনে ঢাকার যেসব স্থানে জনসভা করবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে দেশজুড়ে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটযুদ্ধকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রচারণার শেষ দিনে রাজধানী ঢাকায় ম্যারাথন গণসংযোগ ও জনসভা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। তাই আজ দিনভর ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে দলীয় এবং জোটের প্রার্থীর পক্ষে শেষ মুহূর্তের জনসমর্থন জোরালো করতে ব্যস্ত সময় কাটাবেন তিনি।

সকালে তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এই আসনে জামায়াত-সমর্থিত ও ১১-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (প্রতীক: রিকশা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত আমির এখানে জোটের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন এবং নির্বাচনী পরিকল্পনা তুলে ধরবেন। এই সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিকেলে ডা. শফিকুর রহমান তার নিজস্ব নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে শেষ মুহূর্তের বিশাল জনসভা ও গণসংযোগ করবেন। এই আসনের প্রার্থী হিসেবে তিনি মিরপুরবাসীর উদ্দেশ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা পেশ করবেন। উল্লেখ্য, এই আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শফিকুল ইসলাম খান।

ঢাকার কর্মসূচি শেষ করে সন্ধ্যায় তিনি দোহারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় এবং একটি সংক্ষিপ্ত পথসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

জনসভা ও গণসংযোগ শেষে আজ রাত ৯টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট নিয়ে দলের অবস্থান এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার দেশবাসীর সামনে তুলে ধরবেন।

ভোটারদের প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রধান বার্তা মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কেন্দ্রীভূত। বিগত দিনের প্রচারণার ধারাবাহিকতায় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে জুলাই বিপ্লবের চেতনা ও জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া যায়। পাশাপাশি তিনি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বৈষম্যহীন ও প্রতিহিংসামুক্ত রাজনীতির কথা তুলে ধরছেন। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, ব্যাংক ডাকাতি ও লুণ্ঠিত সম্পদ উদ্ধার এবং বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসছে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচন একটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে গড়াবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা। আজ মধ্যরাত থেকেই ঢাকার রাজপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে প্রার্থীদের কথা শুনতে পারেন।

এএন

Link copied!