ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:০৭ পিএম

নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিন ভোট না হওয়ায় মানুষের মনে শঙ্কা ছিল, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো এবং অনুকূলে রয়েছে। এখন পর্যন্ত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কোন সুযোগ নেই। 

মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এক ব্রিফিংয়ে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।

বিগত দেড় দশকের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ভোটের নামে যে তামাশা ও কারচুপি হয়েছে, তার ফলে জনমনে কিছুটা উদ্বেগ থাকা স্বাভাবিক। তবে এবারের পরিস্থিতিতে তথাকথিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা ভোট জালিয়াতির কোনো কার্যকর সুযোগ আমরা দেখছি না।

তিনি আরও যোগ করেন, “দীর্ঘ সময় পর দেশের মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এটি একটি বড় অর্জন। তাই সকল ভোটারের উচিত কোনো উসকানি বা ভয়ে ভীত না হয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে নিজেদের অধিকার প্রয়োগ করা।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ব্যক্তিগত জীবনে যে কেউ কোনো রাজনৈতিক আদর্শ লালন করতে পারেন, সেটা তাঁর অধিকার। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় আমরা আশা করি তাঁরা শতভাগ নিয়ম মেনে ও নিরপেক্ষভাবে কাজ করবেন। প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকলেই একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সমসাময়িক রাজনীতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন মির্জা ফখরুল জামায়াতকে একটি ‘কৌশলী দল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা নানাভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। জনগণকে এসব বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

নতুন রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, নতুন দলগুলো শুরুতে অনেক ‘আওয়াজ’ দিলেও ভোটের মাঠে চূড়ান্ত ফয়সালা হবে জনগণের সমর্থনে।

নিজের নির্বাচনী আসনসহ সারাদেশে বিএনপির ফলাফল নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এবারের নির্বাচনে বিএনপি একটি ‘ভূমিধস’ বিজয় পাবে এবং জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রচারণার শেষ মুহূর্তের কার্যক্রম শেষ করছেন। আজ মধ্যরাত থেকেই সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে।

এএন

Link copied!