ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারা কত আসন পাবে, উঠে এল জরিপে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:১৩ পিএম

কারা কত আসন পাবে, উঠে এল জরিপে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করবে, তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। নির্বাচনের ঠিক আগের দিন প্রকাশিত 'জেনারেশন জেড' নামক একটি স্বতন্ত্র অনলাইন জরিপের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে মোট ৪৬ হাজার ৬৬২ জন ভোটার অংশ নেন। ১০ দিনব্যাপী চালানো এই জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি ১৯০টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

জরিপের তথ্য অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫১টি আসনে জয়লাভ করতে পারে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে খেলাফতে মজলিশ ৫টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যেকে ৩টি করে আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জনপ্রিয়তাও লক্ষ্য করা গেছে। জরিপ অনুসারে, দেশের অন্তত ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হতে পারেন। তরুণ প্রজন্মের ভোটারদের মতামতের ওপর ভিত্তি করে তৈরি এই জরিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জরিপের এই ফলাফল ভোটারদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। তবে প্রকৃত ফলাফল জানতে আগামীকালকের ভোটগ্রহণ ও আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপি ও জামায়াতসহ অন্যান্য জোটগুলো এই জরিপের ফলাফলকে ইতিবাচকভাবে দেখছে।

জেএইচআর

Link copied!