ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাসনাতের আসনে নির্বাচন বর্জনের ঘোষণা গণঅধিকারের জসিমের 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৭ পিএম

হাসনাতের আসনে নির্বাচন বর্জনের ঘোষণা গণঅধিকারের জসিমের 

কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নানা অনিয়মের অভিযোগ এনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষের পর লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।

জসিম বলেন, অনিয়ম হয়েছে, ভোট কারচুপি হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রে যেতে যাওয়া নেতাকর্মীদের আহত করা হয়েছে। 

তিনি আরও বলেন, বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয়েছে, সারাদিন টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। এই পরিস্থিতিতে আমি দেবীদ্বারের মানুষের জন্য চিন্তা করে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে এই নির্বাচন বর্জন করলাম। 

জসিম আরও বলেন, প্রশাসন আমাদের সাহায্য করেনি। তাদের বারবার ফোন দেওয়ার পরেও তারা কোনোরকম সহযোগিতা করেনি।

এএন

Link copied!