ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পোস্টাল ব্যালটে বদলে গেল জামায়াত প্রার্থীর ভাগ্য

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৯:০৯ এএম

পোস্টাল ব্যালটে বদলে গেল জামায়াত প্রার্থীর ভাগ্য

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে রফিকুল ইসলাম খান পান ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটে তাদের ব্যবধান ছিল মাত্র ৭৬৫ ভোট, ফলে তখনো ফলাফল অনিশ্চিত ছিল।

পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পোস্টাল ব্যালটের ফল ঘোষণা করা হয়। এ আসনে বৈধ পোস্টাল ব্যালট ছিল ৩ হাজার ২১টি। এর মধ্যে রফিকুল ইসলাম খান পান ২ হাজার ১৭৯ ভোট এবং এম আকবর আলী পান ৮২০ ভোট। 

পোস্টাল ব্যালট যুক্ত হওয়ার পর চিত্র বদলে যায়। চূড়ান্ত গণনায় রফিকুল ইসলাম খান মোট ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পান। বিপরীতে এম আকবর আলীর প্রাপ্ত ভোট দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ২৭৮। ফলে ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হন।

এএন

Link copied!