ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আমিনুল হক

ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১২ পিএম

ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে
ফা

ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, তার ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে হারানো হয়েছে। 

শনিবার নিজ কার্যালয় পল্লবীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনা বা ভোট স্থগিত রাখাসহ গেজেট প্রকাশ বন্ধ করার অনুরোধ করেন।

তিনি বলেন, “সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল। কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।”

ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে বলে অভিযোগ করেন তিনি। আমিনুল হক আরও বলেন, ১১ তারিখ রাতে জামায়াতের প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়েছে। কিছু কেন্দ্রে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষরও নেই। তার দাবি, সরকারি মহল থেকে মেকানিজম করার জন্য কাজ করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা-১৬ আসনে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে আব্দুল বাতেন পেয়েছেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হেভিওয়েট প্রার্থী মো. আমিনুল হক ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। অর্থাৎ ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে এই আসনে জামায়াত প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।

এএন

Link copied!