ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৩:৪৫ পিএম

নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা

বদলে গেল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের নাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটির নাম থেকে ছাত্রলীগ শব্দটি ফেলে দেওয়া হয়েছে; যা ১৯৮০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল।

সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকে ‘জাগপা ছাত্রলীগ’ ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম চালাবে।

এর বিষয়ে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ‘জাগপা ছাত্রলীগ জননেতা শফিউল আলম প্রধানের হাতে তৈরি সংগঠন। এটি জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে মঙ্গলবার  সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়েছিল।

এএন

Link copied!