ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মেঘনা আলম

মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ১১:২৩ পিএম

মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সাম্প্রতিক অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী মেঘনা আলম। 

তিনি দাবি করেছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ৮০ শতাংশ দায়ী বিএনপি নেতা পাটওয়ারীর ‘অনিয়ন্ত্রিত’ কথাবার্তা।

শুক্রবার (১৩ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এসব কথা বলেন। 

মির্জা আব্বাসের ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি লিখেন, নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেছিলেন, তিনি একজন বয়োজ্যেষ্ঠ নেতা হওয়া সত্ত্বেও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান দেখিয়েছিলেন। নতুন, নারী কিংবা বয়সে ছোট হওয়া সত্ত্বেও তাঁর এই শিষ্টাচার আমাকে মুগ্ধ করেছিল।

মেঘনা আলম আরও উল্লেখ করেন, মির্জা আব্বাস নিজেই তাঁকে এক সময় জানিয়েছিলেন যে তাঁর বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। তখন মেঘনা তাঁকে সাহস দিয়ে বলেছিলেন যে, জনপ্রিয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় ভেঙে পড়ার কিছু নেই।

সম্প্রতি বিএনপির অপর এক নেতার মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টি অত্যন্ত অসংবেদনশীল ছিল বলে মন্তব্য করেন মেঘনা। তিনি বলেন, "সন্তানের বিষয়টি যেকোনো মানুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর। এই ধরনের বক্তব্য মানসিক চাপের কারণ হতে পারে।"

পোস্টের শেষাংশে তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, মির্জা আব্বাসের বড় কোনো শারীরিক ক্ষতি হলে এর পেছনে পাটওয়ারীর অনিরুদ্ধ ও কুরুচিপূর্ণ বক্তব্যই প্রধান কারণ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, গত বুধবার অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস এবং আজ তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

জেএইচআর

Link copied!