ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৫:৩১ পিএম

৬ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন যারা

সিটি করপোরেশন নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেবে গণঅভ্যূত্থানে নেতৃত্ব দেওয়া দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর দুই সিটি কর্পোরেশনসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সিটিতে পরিচিত মুখদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চূড়ান্ত করা হয়েছে; অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করা হচ্ছে।

এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে থাকছেন অ্যাডভোকেট আলী নাছের খান। রাজশাহী সিটি কর্পোরেশনে প্রার্থী করা হয়েছে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দলটির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনকে।

দলীয় নেতারা জানিয়েছেন, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শিগগিরই শুরু হবে বলেও জানা গেছে। তবে সংবাদ সম্মেলনের আগে এই তালিকাতেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা। তারা এ-ও বলছেন, যেহেতু সিটি করপোরেশন বড় স্থানীয় নির্বাচন; তাই জোটের হিসাবেও বদলে যেতে পারে এই তালিকা।

রোববার এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আজ রাত ৯টায় এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তির তথ্যমতে, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, দলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন

এএন

Link copied!