ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শিশির মনির

গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০২:৩৮ পিএম

গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশ ও নির্বাচনী তফসিল পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাই গণভোট অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারালে নির্বাচনী তফসিলও স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।সোমবার হাইকোর্টে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এ আইনজীবী।

এ সময় গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
  
জামায়াতের এ আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে।
  
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।

এএন

Link copied!