ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৫:৫৯ পিএম

কটাক্ষ করে সারজিসের দুই শব্দের পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শব্দের একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন ‘অনলাইন ক্যাপটেইন’। সংক্ষিপ্ত এই বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে একই দিনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য দেন বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ‘ক্যাপ্টেন’ ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে দেওয়া এসব বক্তব্যের প্রেক্ষিতেই সারজিস আলমের ‘অনলাইন ক্যাপটেইন’ পোস্টটি কটাক্ষমূলক ইঙ্গিত বহন করতে পারে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি তিনি।

সংক্ষিপ্ত হলেও পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এএন

Link copied!