ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৮:৪৩ পিএম

সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার

পহেলা বৈশাখে হালখাতার বকেয়া পরিশোধের ঐতিহ্যের মতো জাতীয় জীবনের সকল বকেয়া দ্রুত মিটিয়ে ফেলতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিশেষ দিনে আমাদের প্রত্যাশা অনেক বেশি। তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীরা যেমন নতুন বছরে হালখাতার মাধ্যমে বকেয়া শোধ করেন, তেমনি সরকারের উচিত জাতীয় জীবনের প্রধান বকেয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান ও নির্বাচনের মাধ্যমে সরকার ও বিরোধী দল গঠিত হলেও জনগণ কাঙ্ক্ষিত সংস্কারের দেখা পায়নি। তিনি বলেন, “সরকার সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলে কার্যক্রম শুরু করেছে। ফলে জনগণের কাছে সরকারের রক্তের ঋণ রয়ে গেছে।”

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা গণভোটের রায় ও জুলাই সনদ অমান্য করার চেষ্টা করছে, তাদের অচিরেই জনগণের দাবি মেনে সংস্কার বাস্তবায়নে মনোযোগী হতে হবে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার জনআকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে ওই বিষয়গুলোকে বিল হিসেবে সংসদে উত্থাপন করে পূর্ণাঙ্গ আইনে পরিণত করবে।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বছরে দেশকে প্রকৃত সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আজকের দিনের প্রধান অঙ্গীকার এমন বার্তা দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। সব মিলিয়ে নববর্ষের এই দিনে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের প্রতি সংস্কারের তাগিদ আবারও স্পষ্ট হলো।

জেএইচআর

Link copied!