ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাহিদ ইসলাম

জ্বালানি তেল নিয়ে নাটক করল সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:০০ পিএম

জ্বালানি তেল নিয়ে নাটক করল সরকার

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার একটি নাটক করল। তেল সংকট নেই; এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।

রোববার সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এনসিপির সঙ্গে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির যুক্ত হওয়ার বিষয়ে নাহিদ বলেন, আমাদের একটি বিস্তর ঐক্যের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে এই সিদ্ধান্ত।

তিনি বলেন, আমরা কোনো পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।

চিফ হুইপের ব্যঙ্গ কার্টুন করার কারণে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা বাকস্বাধীনতা হরণ বলে মন্তব্য করেন তিনি।

এম জি

Link copied!