ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মমতাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৩:২৭ পিএম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মমতাজ

সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি নতুন মনোনীত প্রার্থীদের তালিকায় মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের নারী নেত্রী মমতাজ আলোকে অন্তর্ভুক্ত করেছে।

তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ফ্রান্স মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে প্রবাসে ও দেশে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে বিএনপি।

দলীয় সূত্রে আরও জানা যায়, এবারের মনোনয়ন তালিকায় অভিজ্ঞ ও দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংরক্ষিত আসনে মনোনীতদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এএন

Link copied!