ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতের মনোনয়ন পেলেন জুলাই শহীদ শিশু জাবিরের মা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৯:৩৪ পিএম

জামায়াতের মনোনয়ন পেলেন জুলাই শহীদ শিশু জাবিরের মা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।

সোমবার সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করা হয়। জোট সূত্র জানায়, বরাদ্দকৃত ১৩টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে ১১ দলীয় ঐক্য প্রার্থী চূড়ান্ত করেছে। 

এর মধ্যে ৮ জন জামায়াতে ইসলামী থেকে এবং বাকি ৫ জন শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে মনোনীত হয়েছেন। শহীদ জননী হিসেবে রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে জুলাই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী থেকে মনোনীত অন্য প্রার্থীরা হলেন— নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।

এছাড়া শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

আগামী কয়েক দিনের মধ্যে এই তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলে জোট সূত্রে জানা গেছে।

এএন

Link copied!