ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১১:৪৭ এএম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি
আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, তিনি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাননি। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

বিবৃতিতে তিনি জানান, তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রস্তাব দেওয়া হলেও তিনি নিজে থেকে কোনো আবেদন করেননি বা আগ্রহও প্রকাশ করেননি। এ প্রস্তাব দেওয়ার জন্য তিনি বিএনপির মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আফরোজা আব্বাস আরও বলেন, সাম্প্রতিক সময়ে তার নাম ব্যবহার করে নানা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এসব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি নিজেকে মূলত বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী হিসেবে পরিচিত উল্লেখ করে বলেন, এই পরিচয়ের বাইরে তার নাম নিয়ে অপপ্রচার করা হচ্ছে। বর্তমানে স্বামীর অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করছেন বলেও জানান।

এ সময় তিনি বলেন, তার প্রধান অগ্রাধিকার এখন স্বামীর সুস্থতা নিশ্চিত করা।

বিবৃতিতে আফরোজা আব্বাস নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রার্থীদের শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিতরা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, যারা নির্বাচিত হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।

নারীদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন পূরণের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নতুন প্রতিনিধিদের প্রতি মানুষের, বিশেষ করে কিশোরীদের বড় প্রত্যাশা রয়েছে এবং প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীল হওয়া জরুরি।

সবশেষে আফরোজা আব্বাস মন্তব্য করেন, দলমত নির্বিশেষে নারীর সমান অধিকার, ন্যায়বিচার এবং নিরাপদ জীবন নিশ্চিত করা এখন সময়ের দাবি। ব্যক্তিগত কঠিন সময়েও তিনি বিশ্বাস করেন, নারীর শক্তি কখনো থেমে থাকে না।

এম জি

Link copied!