ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংসদে হাসনাতের গাড়ির আবদার, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৯:৫৯ পিএম

সংসদে হাসনাতের গাড়ির আবদার, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই

জাতীয় সংসদে সংসদ সদস্যদের সুবিধা-সুবিধা নিয়ে আলোচনার সময় নতুন করে গাড়ি বরাদ্দের দাবি উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানান।

মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি বলেন, উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের গাড়ি থাকলেও সংসদ সদস্যদের অনেক সময় ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়, যা জনসংযোগে অসুবিধা তৈরি করে। তাই এমপিদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর পূর্বের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করতে পারবেন না। তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা করে সমাধান খোঁজার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

বিতর্কের মধ্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেন, “ছোটদের ‘না’ বলতে হয় না” তার এই মন্তব্যে সংসদে হালকা আলোচনার সৃষ্টি হয়।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ তৈরি করার সরকারি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে তারা সাধারণ মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারবেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তত বসার জায়গার ব্যবস্থা হয়েছে, যা ইতিবাচক। একই সঙ্গে তিনি যানবাহনের সমস্যার কথাও তুলে ধরেন এবং সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা বিবেচনার আহ্বান জানান, যাতে তারা আরও সহজে জনসাধারণের কাছে পৌঁছাতে পারেন।

এএন

Link copied!