ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুলকে খোলা চিঠিতে ডা. ইরান

নতুন বাংলাদেশে নির্মূলের রাজনীতি পরিহার করুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৪০ পিএম

নতুন বাংলাদেশে নির্মূলের রাজনীতি পরিহার করুন

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ‘নির্মূলের রাজনীতি’ পরিহারের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শনিবার রাতে পাঠানো ওই চিঠিতে তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে ডা. ইরান উল্লেখ করেন, অতীতে প্রতিপক্ষকে নির্মূল করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। একই পথ অনুসরণ করা বিএনপির জন্য শুভকর নয় বলেও তিনি মন্তব্য করেন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ফখরুলের ‘জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের’ বক্তব্যের সমালোচনা করে তিনি এটিকে হতাশাজনক আখ্যা দেন।

তিনি স্মরণ করিয়ে দেন, জিয়াউর রহমান বাকশাল পরবর্তী সময়ে বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন এবং বিভিন্ন দলকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন। সেই ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বানও জানান তিনি।

চিঠিতে ডা. ইরান বলেন, খালেদা জিয়া অতীতে সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করেছিলেন এবং জোট রাজনীতির মাধ্যমে সরকার গঠন করেছিলেন। সেই ঐক্যের রাজনীতি থেকে সরে গিয়ে বিভাজনের পথে হাঁটা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

একই সঙ্গে শেখ হাসিনা সরকারের সময়কার ঘটনাবলি তুলে ধরে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা না নিলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। তিনি প্রশ্ন তোলেন, ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই যদি বিরোধী শক্তিকে নির্মূলের কথা বলা হয়, তবে তা দেশের জন্য অশনিসংকেত হতে পারে।

কারাবাসের স্মৃতি তুলে ধরে ডা. ইরান বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপি, জামায়াত ও লেবার পার্টি একসঙ্গে আন্দোলন করলেও কাউকে নির্মূল করা সম্ভব হয়নি। তাই বিভাজন নয়, ঐক্যের রাজনীতিই সময়ের দাবি।

চিঠির শেষাংশে তিনি ৭০ শতাংশ ভোটারের গণভোটের রায় বাস্তবায়ন এবং জামায়াতে ইসলামীসহ সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের নয় এটি সৃষ্টিকর্তার হাতে, তাই বিভাজনের বদলে ঐক্যের রাজনীতিতে ফেরার এখনই সময়।

এএন

Link copied!