ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ফজলুর রহমান

যারা বলে আমার জানাজা পড়াবে না, তারা জামায়াতের লোক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ১২:৩২ পিএম

যারা বলে আমার জানাজা পড়াবে না, তারা জামায়াতের লোক
সংগৃহীত ছবি

যারা বলে আমার জানাজা পড়াবে না তারা জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান বলেন, “যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর, আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ ও হুজুররা আছেন। আমার জানাজা পড়ার মানুষের কোনো অভাব হবে না। যারা বলে আমার জানাজা পড়াবে না, আল্লাহ চাইলে তাদের আরও আগে নিয়ে যেতে পারেন।”

তিনি বলেন, “আমি এমপি হয়েছি, এটা আমার রাজনৈতিক পরিচয়। কিন্তু আমার ধর্মীয় বিশ্বাস আলাদা। আমি আল্লাহ ও রাসূলের ওপর বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী মানুষ। আমি সুফিবাদী লাইনের অনুসারী।”

তিনি দাবি করেন, “আল্লাহ যদি আমার কপালে জানাজা লেখা রাখেন, তাহলে জামায়াতের লোকদের আমার জানাজা পড়ানোর প্রয়োজন হবে না। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব ও দরবেশ আছেন। আমি বিশ্বাস করি, আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার লোকের অভাব হবে না। আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী।”
 
এএন

Link copied!