ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সংস্কারের পক্ষে অবস্থান

সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:৩৮ এএম

সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না জামায়াত

প্রস্তাবিত বিশেষ সংসদীয় সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, তারা সংবিধানের ‘সংশোধন’ নয়, বরং ‘সংস্কার’-এর পক্ষে অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্র বলছে, এ বিষয়ে জামায়াত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে। তবে সংবিধান সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে আলাদা কোনো কমিশন বা কমিটি গঠন করা হলে সেখানে অংশগ্রহণের বিষয়ে দলটির আপত্তি নেই।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারপক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব অনুযায়ী, সরকারি ও বিরোধী জোট উভয় পক্ষ থেকেই সদস্য রাখার কথা ছিল। তবে বিরোধী জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নাম জমা না দেওয়ায় কমিটি গঠন প্রক্রিয়া থমকে যায়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, শুরু থেকেই তাদের দল সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়ে আসছে। তার ভাষ্য, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন হওয়া উচিত, শুধুমাত্র সংশোধনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

একই ধরনের বক্তব্য দিয়েছেন দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটের মাধ্যমে যেসব সংস্কার প্রস্তাব অনুমোদন পেয়েছে, সেগুলো বাস্তবায়নে নতুন করে সংসদীয় অনুমোদনের প্রয়োজন নেই। তার মতে, এখন প্রয়োজন একটি কার্যকর সংস্কার কমিশন গঠন।

অন্যদিকে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরোধী দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, সব রাজনৈতিক পক্ষকে নিয়েই সংবিধান সংশোধন ও সংস্কারের কাজ এগিয়ে নিতে চায় সরকার।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, আগামী ৭ জুন সংসদের দ্বিতীয় অধিবেশনে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ আবারও সামনে আসতে পারে।

এএন

Link copied!